• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫, ১২:৩২
অ+
অ-
আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিকুল

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।  

এদিকে আতিকুল ইসলাম আদালতে তার আইনজীবীকে জানিয়েছে, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শুনানিতে কাঠগড়ায় থাকাবস্থায় তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে এ কথা জানান। 

আরও পড়ুন
ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন গুলিবিদ্ধ ছোট্ট মুসার বাবা
ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আদালত
হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

বিজ্ঞাপন

তিনি জানান, আজ কাঠগড়ায় থেকে মেয়র আতিক জানিয়েছেন- রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে রেখে নিষ্ঠুর আচরণ করছে। তাকে অন্ধকারে রেখে এ সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না। ন্যায় বিচার হলে এসব মামলায় ওনার কোন সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন। সেজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করে নিহতের ছেলে রেদোয়ান হোসেন। 

বিজ্ঞাপন

এনআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আতিকুল ইসলামআদালতজুলাই গণঅভ্যুত্থান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ