• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

তিন বিচারপতিকে শোকজ করেননি প্রধান বিচারপতি : সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৬
অ+
অ-
তিন বিচারপতিকে শোকজ করেননি প্রধান বিচারপতি : সুপ্রিম কোর্ট

বিপুল সংখ্যক জামিন প্রদান করায় হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে শোকজ করা হয়েছে মর্মে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়া সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, বিপুল সংখ্যক জামিন প্রদান করায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে শোকজ করে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোন করে তিনজন বিচারপতি যথা- বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেনকে এই নোটিশ সম্পর্কে অবহিত করেছেন।

আরও পড়ুন
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
সম্রাটকে ক্ষমতার অপব্যবহারের প্রতীকী চালক হিসেবে চিত্রিত করা হয়েছে

বিজ্ঞাপন

বাস্তবে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ উল্লিখিত তিনজন বিচারপতিকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ প্রদান করেননি বরং প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে মামলা সংক্রান্ত কিছু তথ্য চেয়েছেন যা আদালত ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ প্রক্রিয়ার একটি নিয়মিত দাপ্তরিক বিষয়। সুতরাং এ সংক্রান্ত সংবাদে ব্যবহৃত তথ্যে মূল বিষয়টি বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এছাড়া, বিষয়টি সম্পূর্ণ গোপনীয় একটি যোগাযোগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক্ষেত্রে গণমাধ্যমের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনা হচ্ছে— প্রতিটি গণমাধ্যম আদালত সংক্রান্ত সংবাদ প্রকাশের পূর্বে বিষয়টির সত্যতা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচার করবে, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে এবং জনগণ বিভ্রান্ত না হয়।

এমএইচডি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সুপ্রিম কোর্টপ্রধান বিচারপতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

উচ্চ আদালতে নারীর অগ্রযাত্রা : ন্যায়বিচারের আসনে ১২ বিচারপতি

উচ্চ আদালতে নারীর অগ্রযাত্রা : ন্যায়বিচারের আসনে ১২ বিচারপতি