• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
  2. চট্টগ্রাম
মানবতাবিরোধী অপরাধ

ওয়াসিম হত্যায় কারাগারে সিএমপির সাবেক কমিশনার সাইফুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৫, ১৬:১৩
অ+
অ-
ওয়াসিম হত্যায় কারাগারে সিএমপির সাবেক কমিশনার সাইফুল

জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ দিন সকালে সাইফুলকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুলকে আজ ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল। গত ১৫ অক্টোবর এ আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল।

বিজ্ঞাপন

আরও পড়ুন
গুমের ‘মাস্টারমাইন্ড’ আলেপের সহযোগী মশিউর গ্রেপ্তার
সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
জুলাই আন্দোলন দমনে কোনো অন্যায়ের আশ্রয় নেয়নি আওয়ামী লীগ

ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরার পাশাপাশি এ ঘটনায় সাইফুলের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানান। শুনানি শেষে সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

শহীদ ওয়াসিম ছাড়া অন্যরা হলেন– শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক।

বিজ্ঞাপন

প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় সাবেক সিএমপি কমিশনারের সরাসরি সম্পৃক্ততা মিলেছে।

এ ছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, চান্দগাঁও থানার মামলায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সিএমপি কমিশনার। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম।

এমআরআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালঅপরাধমামলাকারাগারচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইজিপির বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি

আইজিপির বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল