• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ভুয়া কাগজে ২৭৫ কোটি টাকা আত্মসাৎ: ৯ বিদেশি নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
অ+
অ-
ভুয়া কাগজে ২৭৫ কোটি টাকা আত্মসাৎ: ৯ বিদেশি নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুঁজিবাজারে কোম্পানিকে তালিকাভুক্ত করতে ভুয়া কাগজ দাখিলের মাধ্যমে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকায়, বিদেশি ৯ নাগরিকসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশি হলেন এফএআর গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা পাওয়া বিদেশিরা হলেন- সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং মিস্টার সুং ওয়ে মিন।

দুদকের আবেদনে বলা হয়, এফএআর গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুক এবং বিদেশি কোম্পানি ‘রিং শাইন টেক্সটাইল লি.’ (ডিইপিজেড)-এর ওয়াকিং ক্যাপিটাল না থাকা সত্ত্বেও কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য ভুয়া শেয়ার হোল্ডার ও সব ধরনের কাগজপত্র ফেবরিকেটেড করে শেয়ারবাজারের আইপিওতে অন্তর্ভুক্ত করে ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ করেছেন। আবদুল কাদের ফারুক জালিয়াতি করে অর্জিত অর্থের ৪০/৬০ শতাংশের বিনিময়ে ওই কোম্পানির সঙ্গে এমওইউ স্বাক্ষর করে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ে অনুসন্ধানাধীন রয়েছে।

বিজ্ঞাপন

এ দিন অনুসন্ধানকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আব্দুল কাদের ফারুকসহ ওই কোম্পানির বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ মোট ১০ জনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি করেন।

এনআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুঁজিবাজার সংবাদআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ