• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৫, ১৫:০৩
অ+
অ-
ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর আইনজীবী মামনুর রশিদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে রিট করেন মো. লিয়াকত আলী নামে এক ব্যক্তি।

বিজ্ঞাপন

গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশি সুস্বাস্থ্যের অধিকারী ন্যূনতম স্নাতকোত্তর বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা সমমানের ডিগ্রিধারী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তবে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত আছেন বা ছিলেন এমন প্রার্থীদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ন্যূনপক্ষে তৃতীয় গ্রেড স্কেল বা সমপর্যায়ের স্কেলধারী হতে হবে। ঢাকা ওয়াসা বোর্ডের কাছে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ওয়াসার দৈনন্দিন এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনা এবং ব্যবস্থাপনার জন্য দায়ী থাকবেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাজের বিস্তারিত বিবরণ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ অনুযায়ী নির্ধারিত হবে। প্রার্থীর অবশ্যই পানি সরবরাহ এবং স্যানিটেশন সেক্টর অথবা সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনায়। সিনিয়র পর্যায়ে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এমএইচডি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

চার মামলায় খায়রুল হকের জামিন স্থগিত চায় রাষ্ট্র

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম