বিজ্ঞাপন

নাশকতার দুই মামলায় খালাস পেলেন যুবদল নেতা ইসহাক সরকার

অ+
অ-
নাশকতার দুই মামলায় খালাস পেলেন যুবদল নেতা ইসহাক সরকার

রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার নাশকতার দুই মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আপিলে খালাস পেয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) ঢাকার ১৬ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সেলিনা আক্তারের আদালত আপিলের রায়ে তাকে বেকুসুর খালাস দেন। 

আসামিপক্ষের আইনজীবী মো. মামুন মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।  

বিজ্ঞাপন

জানা যায়, ২০২৩ সালের ২৫ অক্টোবর বংশাল থানার নাশকতার মামলায় ইসহাক সরকারের দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস ও ৩৫৩ ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের ৭ আগস্ট কোতোয়ালি থানার মামলায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত। গত ৭ সেপ্টেম্বর এই দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পরবর্তীতে গত ২১ সেপ্টেম্বর আপিলের শর্তে জামিন পেয়ে কারামুক্ত হন। পরে এই মামলায় আপিলে খালাস পেলেন তিনি।  

দুই মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১ অক্টোবর কোতোয়ালি থানাধীন এলাকায় অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসহাক সরকারসহ ৩৮ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। 

বিজ্ঞাপন

এর আগে ২০১৩ সালের ২৯ অক্টোবর বংশাল থানাধীন এলাকায় ইসহাক সরকারের নেতৃত্বে গাড়ি ভাংচুরের চেষ্টা করে। তখন আসামির গ্রেপ্তারে চেষ্টা করলে ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এসময় তারা ককটেল বিস্ফোরণ করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বংশাল থানায় মামলাটি দায়ের করেন।

এনআর/এমএসএ 

বিজ্ঞাপন