• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৫, ১২:৪২
অ+
অ-
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। তবে চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানির জন্য আগামী রোববার (৩০ নভেম্বর) দিন ধার্য করা হয়। 

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, ফারুক আহাম্মদসহ অন্যরা।

ট্রাইব্যুনালকে প্রসিকিউশন থেকে বলা হয়, গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে অতিথি হিসেবে যান জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা মন্তব্য করেন। যা আদালত অবমাননার শামিল।

বিজ্ঞাপন

ফজলুর রহমানের আর কোনো পরিচয় আছে কিনা জানতে চান ট্রাইব্যুনাল। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বলে জানান প্রসিকিউটর তামিম। একইসঙ্গে জুলাই বিপ্লব নিয়ে আগেও এমন বিরূপ মন্তব্য করার কারণে তার বিএনপির পদটি স্থগিত রেখেছে বলেও উল্লেখ করা হয়। পরে কোন আইনে অবমাননা করেছেন তা পড়েন প্রসিকিউটর তামিম।

আরও পড়ুন
আশুলিয়ায় সাত হত্যা : চলছে ২০তম দিনের সাক্ষ্য
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর
কুষ্টিয়ায় ৬ হত্যা : হানিফের মামলায় সূচনা বক্তব্য শেষ, সাক্ষ্য ৮ ডিসেম্বর

এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ওই টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করা ফজলুর রহমানের কথাগুলো বাজিয়ে শোনানো হয়। পরে বাকি শুনানির জন্য নতুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

পরে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ফজলুর রহমানের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার একটি অভিযোগ এনেছি। তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানেন না বলে মন্তব্য করেছেন, যা শুরু থেকেই বলে আসছেন বলে জানিয়েছেন ওই টকশোতে। এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না এমন কথাও বলেছেন। একইসঙ্গে বর্তমান ট্রাইব্যুনালের সব বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ অবজ্ঞা ও অবহেলা করেছেন। এছাড়া প্রসিকিউশন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার এসব কথা একটি বিচারালয়ের জন্য বা বিচারকদের প্রতি অবমাননা করে।

এমআরআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ