• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের আয়কর নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৪
অ+
অ-
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলায় আসামি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা, সংস্থার সহকারি পরিচালক পাপন কুমার সরকার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহার রুমি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, এনামুর রহমানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখায় এবং ৫টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা ও মোট ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা সন্দেহজনক উত্তোলনসহ সর্বমোট ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকা মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
চব্বিশের গণআন্দোলন সমাজে নৈতিক জাগরণ দিয়েছে : ড. ইফতেখারুজ্জামান
আমাকে বলা হয় ‘ফুটফুটে সুন্দর আসছে’, মাটিতে থুতু ছোড়েন মেয়েরা
ট্রাইব্যুনালে প্রথমবারের মতো ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিলেন সাক্ষী

এতে আরও বলা হয়, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামুর রহমানের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন। যা ঢাকার কর অঞ্চল-১০ এ রক্ষিত আছে। মামলার তদন্তের স্বার্থে ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দ করার জন্য আদালতের আদেশ প্রয়োজন।

বিজ্ঞাপন

এনআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতমানি লন্ডারিংআওয়ামী লীগরাজনীতিবিদদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বরখাস্ত’ চেয়ারম্যানকে দিয়ে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ

‘বরখাস্ত’ চেয়ারম্যানকে দিয়ে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন