• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ৪ কোটি টাকার সম্পদ ক্রোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯
অ+
অ-
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ৪ কোটি টাকার সম্পদ ক্রোক

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে থাকা ১৭৭ শতাংশ জমি এবং দুইটি গাড়ি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। ক্রোক আদেশ হওয়া এসব সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকা।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এসব সম্পদ ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং ৮টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ টাকা লেনদেন করায় দুদক মামলা দায়ের করেছে। মামলাটি তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 

বিজ্ঞাপন

তদন্তকালে জানা গেছে, আসামি আসাদুজ্জামান খান অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধিসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মতে তার অপরাধলব্ধ  সম্পদসমূহ ক্রোক করা প্রয়োজন।

আরও পড়ুন
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারকে হস্তান্তরের নির্দেশ
ট্রাইব্যুনালে নতুন সেইফ হাউজের সন্ধান দিলেন হাসনাত আবদুল্লাহ
জেআইসি সেলে গুম-নির্যাতন : অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১৪ ডিসেম্বর

তার সম্পদসমূহ ক্রোক করা না গেলে তা বিক্রি বা হস্তান্তর করা হতে পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এনআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতআসাদুজ্জামান খানদুদকআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বরখাস্ত’ চেয়ারম্যানকে দিয়ে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ

‘বরখাস্ত’ চেয়ারম্যানকে দিয়ে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন