• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১৩:৪৮
অ+
অ-
জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি ফারাহ মাহবুবকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২) (ক)-এর বিধানমতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেছেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। এর আগে প্রধান বিচারপতি হওয়ার পূর্ব পর্যন্ত বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

গত বছরের ২৪ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

বিজ্ঞাপন

বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাসের পর ১৯৯২ সালে জেলা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্টে এবং ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। ২০০৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তার আরও একটি পরিচয়, তিনি সাবেক মন্ত্রী প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের মেয়ে।

হাইকোর্টে বিচারপতি থাকাকালীন বিচারপতি ফারাহ মাহবুব আজিমপুর কবরস্থান রক্ষার রায়, ধর্ষণের শিকার নারীদের দ্রুত মামলা নেওয়ার বিষয়ে নীতিমালা করে রায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথাগত অধিকার রক্ষার রায়, অবহেলাজনিত কারণে মৃত্যুর ঘটনায় শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের রায়, প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের চাকরি সরকারিকরণের রায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বাধ্যতামূলকের রায়, পঞ্চদশ সংশোধনী নিয়ে ঐতিহাসিক রায়-সহ অসংখ্য আলোচিত রায় দিয়ে সুনাম কুড়িয়েছেন।

এমএইচডি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

ভোটের ফল চ্যালেঞ্জ করলেন সাঈদীর ছেলে শামীম সাঈদী

ভোটের ফল চ্যালেঞ্জ করলেন সাঈদীর ছেলে শামীম সাঈদী

ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

দুদকের মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

দুদকের মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই