• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
জুলাই হত্যাযজ্ঞ

দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৬, ১৬:০৬
অ+
অ-
দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুমিল্লার দাউদকান্দিতে হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার অগ্রগতি তুলে ধরার পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন করেন। এছাড়া জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। পরে তার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ মার্চ ও ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। 

এদিকে, সকালে মোহাম্মদ আলী সুমনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এর আগে, ১৪ ডিসেম্বর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট দাউদকান্দিতে নিরস্ত্র আন্দোলনকারী মো. রিফাত হোসেন ও মো. বাবুকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া আরও অনেকে আহত হন। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সুমনের বিরুদ্ধে। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে।

উল্লেখ্য, দাউদকান্দি মডেল থানায় হওয়া দুটি মামলায় চলতি বছরের ৬ অক্টোবর গ্রেপ্তার হন মোহাম্মদ আলী সুমন।

এমআরআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ছেলে হত্যায় সালমান-আনিসুলকে দায়ী করলেন শহীদ আনোয়ারের বাবা

ছেলে হত্যায় সালমান-আনিসুলকে দায়ী করলেন শহীদ আনোয়ারের বাবা

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ