• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫২
অ+
অ-
পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি

উচ্চ আদালতে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের গুন্ডামি— ফেসবুকে এই শিরোনামে পোস্ট দেওয়ায় প্রবাসী লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আইনজীবীরা। এ সংক্রান্ত পোস্ট ফেসবুক থেকে অপসারণ করার নির্দেশনাও চেয়েছেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজের আদেশের পর এ অভিযোগ আনা হয়।

শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিনাকী ভট্টাচার্য আদালত-আইনজীবীদের নিয়ে ফেসবুকে অপপ্রচার করছেন। তিনি আদালতের কাছে প্রশ্ন রেখে বলেন, আমি কি আদালতে কখনও গুন্ডামি করেছি? আদালতকে প্রভাবিত করেছি? অথচ পিনাকী অপপ্রচার করেছেন। মিথ্যা অভিযোগ এনেছেন। এটা আদালত অবমাননার শামিল।

আরও পড়ুন
আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার
দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

বিজ্ঞাপন

এ সময় আদালত কক্ষে উপস্থিত থাকা অন্য আইনজীবীরা ব্যারিস্টার কাজলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি জানান। একই সঙ্গে পিনাকী ভট্টাচার্যের পোস্টটি ফেসবুক থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন- আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, ব্যারিস্টার ফখরুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ ফয়েজ প্রমুখ।

আইনজীবীরা জানান, আগামী রোববার হাইকোর্ট পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টের বিষয়ে আদেশ দিতে পারেন।

বিজ্ঞাপন

এমএইচডি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হাইকোর্টঢাকা সিটিআইনজীবী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

ভোটের ফল চ্যালেঞ্জ করলেন সাঈদীর ছেলে শামীম সাঈদী

ভোটের ফল চ্যালেঞ্জ করলেন সাঈদীর ছেলে শামীম সাঈদী

ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

দুদকের মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

দুদকের মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই