• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

৫ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১
অ+
অ-
৫ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

নতুন নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। এই পাঁচজনের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। একই সঙ্গে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

এমএইচডি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সুপ্রিম কোর্টআইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার