সাবেক এসপি রফিকুল ও স্ত্রীর আয়কর নথি জব্দ

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাবনার সাবেক এসপি শেখ রফিকুল ইসলাম এবং তার স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান পৃথক দুই আবেদনে তাদের আয়কর নথি জব্দ চান।
সেখান বলা হয়, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পৃথক মামলা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ২০০৭-০৮ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।
এনআর/জেডএস