জামিন মেলেনি ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের

ঢাকার পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আসামি পক্ষের শুনানি নিয়ে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন।
এদিন জামাল উদ্দীনের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার, গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধীতা করেন।
বিজ্ঞাপন
এর আগে গতকাল বুধবার সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা- ২০২৬’ নামে একটি কর্মসূচি পালনের সময় তাকে আটক করে পল্টন থানা পুলিশ। তার বিরুদ্ধে পল্টন মডেল থানার উপ-পরিদর্শক রাফি আহমেদ গতকাল বুধবার সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলায় জামাল উদ্দীনের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী মিছিলে অংশগ্রহণ, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত ও রাষ্ট্রের সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়।
এনআর/এমএসএ
বিজ্ঞাপন