বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরে হত্যা মামলা তদন্তে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি থাকলেও রেহাই নেই

অ+
অ-
শাপলা চত্বরে হত্যা মামলা তদন্তে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি থাকলেও রেহাই নেই

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে এ মামলার প্রধান কুশীলব বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় রাষ্ট্রের প্রধান ব্যক্তি থাকলেও তদন্ত থেকে বাদ পড়বেন না। এ মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করতে পারব বলে আশা করছি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে অনেক আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আমরা তাকে খুঁজছিলাম। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন। তাকে আজ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আগামী ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে– এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আগামী তারিখের মধ্যেই প্রতিবেদন দাখিল সাপেক্ষে আমরা ফরমাল চার্জ দাখিলের চেষ্টা করব। তবে খুব সহসা শাপলা চত্বরের মামলাটির বিচার শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, যেন ফরমাল চার্জ দাখিল সাপেক্ষে বিচারকার্য দ্রুত শুরু হয়।

বিজ্ঞাপন

আবদুল জলিল প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনায় সাবেক এই পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল অনেক। তার পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে; তদন্তে আমরা এমনই কিছু পেয়েছি। এ বিষয়ে আমরা আরও অনুসন্ধান করছি। আশা করছি আগামী তারিখের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়ে যাব।

তিনি উল্লেখ করেন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তৎকালীন পুলিশপ্রধান বেনজীর আহমেদও রয়েছেন।

এমআরআর/বিআরইউ

বিজ্ঞাপন