বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধ

মামলার পুনঃতদন্ত চাইলেন ইনু, ট্রাইব্যুনালের খারিজ

অ+
অ-
মামলার পুনঃতদন্ত চাইলেন ইনু, ট্রাইব্যুনালের খারিজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার পুনঃতদন্ত চেয়ে করা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন ইনুর আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি মানবতাবিরোধী অপরাধের এ মামলার পুনঃতদন্ত চেয়েছেন। তবে আবেদনটি খারিজ করে দেন আদালত। 

ইনুর আরেক আইনজীবী সিফাত মাহমুদ শুভ বলেন, হাসানুল হক ইনুর মামলায় আজ যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। আমরা বুধবার (১ এপ্রিল) এ মামলার পুনঃতদন্ত চেয়ে একটি আবেদন দাখিল করেছি। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়েছে।

বিজ্ঞাপন

পুনঃতদন্ত চাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন, তদন্ত সংস্থার বিষয়ে যেসব ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, এতে আমরা ব্যথিত। একইসঙ্গে বিচারের পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ। এ কারণে আমরা এ মামলার পুনঃতদন্ত চেয়েছি।

এর আগে, ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন হাসানুল হক ইনু। নিজের আইনজীবীর মাধ্যমে এ বক্তব্য দাখিল করেন তিনি। তবে মৌখিক সাক্ষ্যের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন এই আইনজীবী। 

এমআরআর/জেডএস