বিজ্ঞাপন

বেরোবি উপাচার্যকে হতভাগা বললেন চিফ প্রসিকিউটর

অ+
অ-
বেরোবি উপাচার্যকে হতভাগা বললেন চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজা পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্যকে     ‘হতভাগা’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

আজ (বৃহস্পতিবার) দুপুরে রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হতভাগা বেরোবির উপাচার্য ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চুকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইবুনাল। এ ছাড়া এই মামলায় একই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামসহ মোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এ রায়ে আপাতত সন্তুষ্ট। তবে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল করা হবে কিনা তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে৷ কেননা এ মামলায় কাউকেই খালাস প্রদান করা হয়নি। 

এমআরআর/এমএল/এনএফ