ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা ঘিরে ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়া এমএইচ পাটওয়ারী বাবু ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। এ বিষয়ে শুনানির পর ট্রাইব্যুনালের পরবর্তী সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।
এর আগে, আদালত অবমাননার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে পাটওয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল-১। ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। একইসঙ্গে পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের ছবি জুড়িয়ে দেন বাবু। ওই পোস্টে তিনি শেখ হাসিনার মামলার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে নিজের মনগড়া কিছু তথ্য দেন।
বিজ্ঞাপন
এমআরআর/এমএন
