বিজ্ঞাপন

স্ত্রী-ছেলেসহ নসরুল হামিদ বিপুর আয়কর নথি জব্দ

স্ত্রী-ছেলেসহ নসরুল হামিদ বিপুর আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক তিন আবেদনের প্রেক্ষিতে রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

এনআর/এমএন