বিজ্ঞাপন

জেলা আইনজীবী সমিতি নির্বাচন

চট্টগ্রামের আদালতপাড়ায় ‘ভোট চোর’ স্লোগান, নির্বাচন বর্জনের আহ্বান

চট্টগ্রামের আদালতপাড়ায় ‘ভোট চোর’ স্লোগান, নির্বাচন বর্জনের আহ্বান

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন বর্জনের ডাক দিয়ে আদালত প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা।

বুধবার (২০ মে) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চট্টগ্রাম আদালত ভবন চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় তারা ‘ভোট চোর-ভোট চোর’ স্লোগান দেন।

সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, তাদের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এ কারণে তারা আগামীকালের নির্বাচনকে ‘ভোটবিহীন একতরফা নির্বাচন’ আখ্যা দিয়ে আইনজীবীদের তা বর্জনের আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন– চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আয়ুব খান, অশোক কুমার দাশ, বজলুর রশিদ মিন্টু ও মেজবাহ উদ্দিন চৌধুরীসহ কয়েক শ আইনজীবী।

জানা গেছে, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা অভিযোগ করেছেন, তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। মনোনয়নপত্র সংগ্রহের দিন বিএনপিপন্থি ও তাদের ঘনিষ্ঠ ছাড়া আর কাউকে মনোনয়ন সংগ্রহ করতে দেওয়া হয়নি।

আরএমএন/বিআরইউ