বিজ্ঞাপন

আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে চিফ প্রসিকিউটরের শোক

আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে চিফ প্রসিকিউটরের শোক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আসামিপক্ষে আইনি লড়াই করা আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (৮ জুন) সকালে এক শোকবার্তায় এ তথ্য জানান প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

এতে বলা হয়, ডিফেন্স আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুক।

এর আগে, রোববার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনুল গণি। তিনি ফৌজদারি আইনের ওপর দক্ষ ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, গুম-খুনের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আমিনুল গণি টিটো। এর মধ্যে আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও বাকিগুলো এখনও বিচারাধীন রয়েছে।

এমআরআর/এসএম