বিজ্ঞাপন

৫ বছরে শেষ হয়নি ধর্ষণ মামলার বিচার : বিচারককে হাইকোর্টে তলব

৫ বছরে শেষ হয়নি ধর্ষণ মামলার বিচার : বিচারককে হাইকোর্টে তলব

৫ বছরে একটি ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষ না হওয়ায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দা মিনহাজ উম মুনীরাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ জুন তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ওই ধর্ষণের পর হত্যা মামলার আসামি গোলাম হোসেনের জামিন শুনানিকালে আদালত স্ব-প্রণোদিতভাবে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন– ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসীন কবির রকি, সহকারী অ্যাটর্নি জেনারেল জসিম উদ্দিন, আলী রেজা মো. আমীর।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসীন কবির রকি বলেন, ২০২১ সালে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণের পর হত্যা মামলার আসামি গোলাম হোসেনের জামিন আবেদনের শুনানির সময় আদালতে নজরে আসে ৫ বছরেও মামলার বিচার শেষ হয়নি। তখন আদালত বিচারককে তলব করেন।

আদালত বলেন, নির্ধারিত সময়ে ধর্ষণের পর হত্যা মামলার বিচার না হওয়ায় রামিসা হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে।

এমএইচডি/বিআরইউ

বিজ্ঞাপন