নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি এটি গঠন করেছেন।
১৪ জুন থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার গঠিত এ হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন।
এর আগে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ বিষয়ে জানিয়েছিলেন, এ বিষয়ে আজ প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছিলাম। এ সময় সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগ ও সালাহ উদ্দিন দোলন আমার বক্তব্য সমর্থন করেন। তখন প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠনের কথা বলেছিলেন।
এমএইচডি/এনএফ
