বিজ্ঞাপন

সপ্তম সাক্ষীর জেরা শেষ

বিজিবির রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২৪ জুন

বিজিবির রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২৪ জুন

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সপ্তম সাক্ষীর জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে আজ (মঙ্গলবার) সপ্তম সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী হামিদুল মিসবাহ ও স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন। পরে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ঠিক করেন আদালত।

এর আগে, ২০ মে সাক্ষ্য দেন ওই সাক্ষী। রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় তার বসবাস। ২০২৪ সালের ১৯ জুলাই ফরাজি ও অ্যাডভান্স হাসপাতালে গিয়ে ২৫-৩০ জন গুলিবিদ্ধ লোক দেখেন তিনি। এর মধ্যে সাত-আটজন নিহত ছিলেন।

এ মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে আছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম।

পলাতকরা হলেন– ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় ২৮ জন নিহত হন। আহত হন আরও অনেকে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ট্রাইবুনালে চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এমআরআর/জেআই