বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বরাষ্ট্রসচিব-যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত শেষ

মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বরাষ্ট্রসচিব-যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম ও যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। 

মঙ্গলবার (১৪ জুলাই) প্রসিকিউশন থেকে এ তথ্য জানানো হয়। 

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ করেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এরইমধ্যে কিছু প্রতিবেদন তারা জমা দিয়েছেন। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের মামলাও রয়েছে। তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত সংস্থা থেকে এরইমধ্যে আমাদের হাতে প্রায় ১০টি মামলার প্রতিবেদন এসেছে। এসব নিখুঁতভাবে যাচাই-বাছাই সম্পন্ন হলেই ফরমার চার্জ দেওয়া হবে। আসামিদের তালিকায় বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ছিলেন।

এমআরআর/জেডএস