১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ।
রোববার (১৯ জুলাই) আবেদনগুলোর শুনানির জন্য বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে কার্য তালিকাভুক্ত রয়েছে।
২০২৪ সালের অভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। পরদিন ১৭ আগস্ট এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের আদালত।
উল্লেখ্য, এম এ লতিফ নৌকা প্রতীক নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন।
এমএইচডি/আরএফ/এসএম
