বিজ্ঞাপন

অ্যাডভোকেট শান্ত হত্যার বিচার দাবিতে আইনজীবীদের সমাবেশ

অ্যাডভোকেট শান্ত হত্যার বিচার দাবিতে আইনজীবীদের সমাবেশ

বাগেরহাটে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাধারণ আইনজীবীদের এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান খানসহ অনেকে।

সমাবেশ সঞ্চালনা করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান। আইনজীবী নেতারা অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমএইচডি/জেডএস

বিজ্ঞাপন