বিজ্ঞাপন

ইলিয়াস আলীকে গুম : বিমান বাহিনীর সাইফকে রোববার তোলা হবে ট্রাইব্যুনালে

ইলিয়াস আলীকে গুম : বিমান বাহিনীর সাইফকে রোববার তোলা হবে ট্রাইব্যুনালে

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে প্রসিকিউশন। গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে রোববার সকাল ৯টার পর তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এমআরআর/এসএএস