মেট্রোরেলের নিচে সতর্কীকরণ সিসি ক্যামেরা বসানো রয়েছে কিনা, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সতর্কীকরণ টিমের কার্যক্রম জানতে চেয়েছেন আদালত।
রোববার (২৩ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।
এমএইচডি/এসএম
