জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়।
প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, এতদিন মামলাটি মিসকেস বা বিবিধ মামলা হিসেবে তদন্ত করেছে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এরপর যাচাই-বাছাই শেষে আজ এটি ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। মামলাটি ট্রাইব্যুনাল-২ এর কার্যতালিকার দুই নম্বরে রয়েছে। শুনানি শেষে পরবর্তী আদেশ দেবেন আদালত।
এদিকে, আজ সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
এমআরআর/জেডএস
