বিজ্ঞাপন

এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের বেমেয়াদি রূপান্তরের সিদ্ধান্ত ২৭ অক্টোবর

এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের বেমেয়াদি রূপান্তরের সিদ্ধান্ত ২৭ অক্টোবর

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের প্রস্তাব নিয়ে আগামী ২৭ অক্টোবর বিশেষ সাধারণ সভা (এসজিএম) অনুষ্ঠিত হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে ফান্ডটির ট্রাস্টি।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ৭ মে ২০২৬ তারিখের আদেশ এবং ফান্ডটিকে স্বেচ্ছায় বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের জন্য এসইএমএলের দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সভা আহ্বান করা হয়েছে।

ট্রাস্টি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ১১টায় ঢাকার মহাখালীতে রাওয়া কনভেনশন হলের অ্যাঙ্কর হল-০২-এ সভাটি অনুষ্ঠিত হবে।

এদিকে, সভায় অংশগ্রহণের জন্য যোগ্য ইউনিটহোল্ডার নির্ধারণে আগামী ৬ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওই দিন থেকেই ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক জানিয়েছে, রেকর্ড ডেট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত স্টক এক্সচেঞ্জে ইউনিটের লেনদেন বন্ধ থাকবে।

ফান্ডটিকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ অক্টোবর ২০২৬। বিএসইসির আদেশ অনুযায়ী এবং ইউনিটহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে রূপান্তর-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

এমএমএইচ/এমএন