বিজ্ঞাপন

২১ মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হাইকোর্টে জামিন আবেদন

২১ মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হাইকোর্টে জামিন আবেদন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় করা ২১ মামলায় জামিন আবেদন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চের রোববারের (৬ সেপ্টেম্বর) কার্যতালিকাভুক্ত রয়েছে।  

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট ভোরে ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। 

এরপর তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা হয়।

এমএইচডি/এসএম