বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ৩ আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ৩ আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পদত্যাগ করেছেন ৩ আইন কর্মকর্তা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগ করা ওই ৩ আইন কর্মকর্তা হলেন- অ্যাটর্নি জেনারেল অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন নিয়োগ বঞ্চিত বিএনপির আইনজীবীরা। তার রেশ ধরে তিন আইন কর্মকর্তা পদত্যাগ করে থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমএইচডি/জেডএস

বিজ্ঞাপন