পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল।
এর আগে সোমবার ৫ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা হলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
এমএইচডি/এসএম
