হাইকোর্টের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে বাস মালিক সমিতি, সড়ক পরিবহন সমিতির নামে কোনো হরতাল-অবরোধ করা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে বিআরটিএর আইনজীবী অ্যাডভোকেট রাফিউল ইসলাম বলেন, হাইকোর্টের কোনো জাজমেন্ট অ্যান্ড ভার্ডিকের এগেইনস্টে কোনো স্ট্রাইক বা হরতাল ডাকতে পারবে না। যদি ডাকে, তাহলে প্রপার মেজার নিতে বলছে রেসপন্ডেন্ট নম্বর ২ হোম মিনিস্ট্রিকে, বিআরটিএ-কে এবং বিআরটিসিকে। বাস মালিক সমিতি, ট্রান্সপোর্ট রিলেটেড মালিক অ্যাসোসিয়েশন বা শ্রমিক অ্যাসোসিয়েশন, কেউ ডাকতে পারবে না। মালিক সমিতি, শ্রমিক সমিতি এরা কেউ ডাকতে পারবে না।
এমএইচডি/এমএন
এমএইচডি/এমএন
