• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

রেণু হত্যা মামলায় দুই শিশু আসামির বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৮
অ+
অ-
রেণু হত্যা মামলায় দুই শিশু আসামির বিচার শুরু
তাসলিমা বেগম রেণু : ফাইল ছবি

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় করা মামলায় দুই শিশু আসামি জাফর ও ওয়াসিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহারের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী মাইদুল ইসলাম পলক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১ এপ্রিল ১৩ আসামির (প্রাপ্ত বয়স্ক) বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরুজ কনিকা।

বিজ্ঞাপন

গত বছরের ১০ সেপ্টেম্বর আদালতে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হক। এ হত্যা মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার হওয়া আসামিরা হলেন- মো. শাহীন (৩১), বাচ্চু মিয়া (২৮),  মো. বাপ্পি (২১), ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা (২০) মুরাদ মিয়া (২২), সোহেল রানা (৩০), বিল্লাল (২৮), আসাদুল ইসলাম (২২), মো. রাজু (২৩), আবুল কালাম আজাদ (৫০), কামাল হোসেন (৪০), মো. ওয়াসিম (১৪), রিয়া বেগম ময়না (২৭), জাফর হোসেন ও মহিউদ্দিন।

আসামিদের মধ্যে ওয়াসিম, হৃদয় ও রিয়া বেগম আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

২০১৯ সালের ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু। এ সময় ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজার সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৫শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহত রেণুর ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু।

টিএইচ/এইচকে/জেএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিহতমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা