বিজ্ঞাপন

হানিমুনের পরিকল্পনা করার আগে যা জানা জরুরি

হানিমুনের পরিকল্পনা করার আগে যা জানা জরুরি

বিয়ের আয়োজন ঘিরে থাকে নানা পরিকল্পনা, সেসব ঠিকভাবে সম্পন্ন করার পরপরই করতে হয় হানিমুন পরিকল্পনা। হানিমুনকে ঘিরে বর-কনের থাকে চাপা উত্তেজনা। কারণ দুজনে মিলে কিছু সময় একা কাটানো এবং সেখান থেকেই শুরু হয় পরবর্তী পথচলা। হানিমুন পরিকল্পনা করাও একটি কঠিন কাজ। কারণ হানিমুনে কেবল নবদম্পতিই যান, অন্যরা সঙ্গী হয় না। এক্ষেত্রে সবকিছু ঠিকঠাক করা গুরুত্বপূর্ণ যাতে কোনো ভুল বা খারাপ অভিজ্ঞতার জায়গা না থাকে। হানিমুন পরিকল্পনা সম্পর্কে কিছু জিনিস জানা জরুরি-

দ্রুত পরিকল্পনা করুন

হানিমুনের পরিকল্পনা তাড়াতাড়ি শুরু করুন। কারণ আপনার ধারণার থেকেও অনেক বেশি সময় লাগবে এটি শেষ করতে। তাই প্রাথমিক পরিকল্পনা তৈরি করা থাকলে পরবর্তীতে আপনার কাজ সহজ হবে। এই পরিকল্পনা থেকেও অনেককিছু যোগ-বিয়োগ হবে, তাই হানিমুনের পরিকল্পনা করার জন্য দেরি করবেন না।

Dhaka Post

ভাড়া ও সময়সূচী সম্পর্কে ভালোভাবে জেনে নিন

আপনি বিমান বা ট্রেনে ভ্রমণ করুন না কেন, সব সময় আগে থেকেই পরিবহন ভাড়া এবং সময়সূচী সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। তারিখ কাছাকাছি হলে ভাড়াও বেশি হতে পারে। তাই হানিমুনের আগে ভ্রমণের এই বিষয়গুলো খেয়াল করবেন, যেটি বেশিরভাগ মানুষই ভুলে যায়।

দুজনেই যুক্ত থাকুন

হানিমুনের পরিকল্পনা সব একা একা করবেন না। এটি যেহেতু আপনাদের দুজনের বিষয়, তাই দুজনেই যুক্ত থাকুন। পুরো পরিকল্পনাটি নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করুন, যাতে একবারে একটি জিনিসে মনোনিবেশ করা সহজ হয় এবং মনে হয় আপনারা একসঙ্গে আছেন।

নিজেদের পছন্দমতো ভ্রমণসূচী বেছে নিন

ট্রাভেল এজেন্সির প্যাকেজ ভ্রমণসূচীর প্রতি আকৃষ্ট না হয়ে নিজের পছন্দ ও প্রয়োজন অনুসারে ভ্রমণসূচী বেছে নিন। কারণ তাদের ভ্রমণসূচীতে আপনার পছন্দের অনেককিছু না-ও থাকতে পারে। আপনারা দুজন যেখানে যেতে চান এমন স্থান নির্বাচন করুন, অন্ধভাবে কোনো ভ্রমণপথ অনুসরণ করবেন না।

Dhaka Post

ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখুন

আপনি যদি কোনো প্যাকেজ ছাড়াই ভ্রমণ করার চেষ্টা করেন, তাহলে কোনো সমস্যা হলে ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করাই বুদ্ধিমানের কাজ। তারা জানে কীভাবে ভ্রমণের সময় সমস্যাগুলো সমাধান করতে হয়।

বাজেট তৈরিতে মনোযোগী হোন

বাজেট ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন করলে তা সুন্দর হয় না। নবদম্পতিদের এটি বিবেচনায় রাখা উচিত। হানিমুন দুর্দান্তভাবে কাটিয়ে আসার পরই যদি আর্থিক সংকটে পড়েন, সেটি কি সুখকর হবে? তাই নিজেদের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই হানিমুন বাজেট করুন।

বিজ্ঞাপন