তালের ফোপরার পায়েস তৈরির রেসিপি
তালের ফোপরা দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের পায়েস। পাকা তাল খাওয়া হলে তার বীজ বা আঁটি জমিয়ে রাখা হয়। ধীরে ধীরে তার ভেতরে তৈরি হয় ফোপরার। আঁটি কেটে তার মধ্য থেকে ফোপরা বের করে আনা হয়। এই ফোপরা কাঁচাও খাওয়া যায়। তবে এর পায়েসও বেশ সুস্বাদু। ফোপরা নিজেই মিষ্টি স্বাদের, তাই তৈরির সময় এতে চিনি কম ব্যবহার করতে হয়। চলুন জেনে নেওয়া যাক, তালের ফোপরার পায়েস তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
তালের শাঁস- ২০০ গ্রাম
দুধ- ১ লিটার
চিনি- স্বাদমতো
খোয়া ক্ষীর- ঐচ্ছিক
এলাচ ও দারুচিনি- ২টি করে।

যেভাবে তৈরি করবেন
তালের আঁটি থেকে শাঁস বের করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিন। একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করুন। এবার ঘন দুধে তালের ফোপরাগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করুন। এরপর তাতে স্বাদমতো চিনি দিয়ে দিন। এলাচ ও দারুচিনি যোগ করুন। ঘন হয়ে দারুচিনি এবং এলাচ দিন। ঘন হয়ে এলে নামিয়ে উপরে খোয়া ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন।
এইচএন
