বিকেলের নাস্তায় ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন ফিশ ফ্রাই। এমনিতে মাছ খেতে খুব একটা পছন্দ না করলেও ফিশ ফ্রাই খেতে পছন্দ করে না, এমন মানুষ কমই আছেন। ক্রিসপি ফিশ ফ্রাই তৈরি করে টক-মিষ্টি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করলে বিকেলের আড্ডা কিংবা অতিথি আপ্যায়ন জমে যাবে বেশ। চলুন জেনে নেওয়া যাক ক্রিসপি ফিশ ফ্রাই তৈরির রেসিপি-
বিজ্ঞাপন
তৈরি করতে যা লাগবে
রুই মাছ- ৭-৮ পিস
মরিচ গুঁড়া- আধা চা চামচ
বিজ্ঞাপন
চালের গুঁড়া- ১ চা চামচ
সাদা গোলমরিচ গুঁড়া- সামান্য
পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
বিজ্ঞাপন
রসুন বাটা- ২ চা চামচ
আদা বাটা- আধা চা চামচ
চিলি সস- ১ টেবিল চামচ
ফিশ সস- ২ চা চামচ
ময়দা- ২ টেবিল চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ চা চামচ
ডিম- ১টি
লেবুর রস- ২ চা চামচ
লবণ- স্বাদমতো
তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে মাছের টুকরা গুলো দিয়ে সোনালি করে ভেজে তুলুন। কিচেন টিস্যুর উপর ছড়িয়ে দিন যাতে বাড়তি তেল ঝরে যেতে পারে। এবার পছন্দসই যেকোনো সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ক্রিসপি ফিশ ফ্রাই।
এইচএন
