বিজ্ঞাপন

চিজ পরোটা তৈরির রেসিপি

চিজ পরোটা তৈরির রেসিপি

অ+
অ-

চিজ দেওয়া খাবার খেতে কে না পছন্দ করে? বিশেষ করে শিশুদের কাছে এ ধরনের খাবার খুবই আকর্ষণীয়। বাড়িতে তৈরি চিজ দেওয়া যেকোনো খাবারই শিশুরা আগ্রহ নিয়ে খায়। শুধু কি শিশুরা? বড়দের কাছেও এর আকর্ষণ মোটেও কম নয়। সামান্য চিজ ব্যবহার করে আপনার প্রতিদিনের পরোটাকে আরও আকর্ষণীয় ও সুস্বাদু করে তুলতে পারেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক চিজ পরোটা তৈরির সহজ রেসিপি-

বিজ্ঞাপন

তৈরি করতে যা লাগবে

ময়দা- ২ কাপ

ঘি- পরিমাণমতো

বিজ্ঞাপন

চিজ- আধা কাপ

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো

বিজ্ঞাপন

পানি- প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বাটিতে ময়দা ও লবণ নিয়ে মেশান। এবার তাতে অল্প তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর পানি দিয়ে ভালো করে মাখুন। মাখা হয়ে গেলে আধা ঘণ্টার মতো ঢেকে রেখে দিন। এবার লেচি কেটে একটা করে বেলে নিন। সবগুলো বেলা হয়ে গেলে একটি করে রুটি নিয়ে তার মধ্যে ঘি ভালোভাবে মাখিয়ে দুইদিক থেকে ফোল্ড করুন। রুটির ঠিক মাঝখানে গ্রেটেড চিজ দিয়ে অন্য দুইদিকও ফোল্ড করে দিন। এবার চুলায় প্যান বসিয়ে অল্প তেল গরম করুন। তাতে পরোটাগুলো ভালোভাবে ভেজে তুলুন।

এইচএন

বিজ্ঞাপন