বিজ্ঞাপন

মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

টার্কিশ খাবার মেনেমেন। এটি দেখতেই কেবল সুন্দর নয়, খেতেও দারুণ সুস্বাদু। এখানেই শেষ নয়, ডিম ও অন্যান্য পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি করা হয় বলে এটি শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি মেটাতে কাজ করে। তুরস্কের মানুষেরা সাধারণত সকালের নাস্তায় এই খাবারটি রাখেন। সুস্বাদু এই ডিশ তৈরি করা মোটেও কঠিন কিছু নয়। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

ডিম- ৩টি

মাখন- ১ টেবিল

অলিভ অয়েল- ১ টেবিল

টমেটো- ২টি

পেঁয়াজ- ১টি

ক্যাপসিকাম- ১টি

কাঁচা মরিচ- স্বাদ অনুযায়ী

লবণ, গোলমরিচ গুঁড়া ও চিলি ফ্লেকস- পরিমাণমতো

ধনিয়াপাতা- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

রান্নার প্যানে অলিভ অয়েল ও মাখন গরম করে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা মরিচ ভেজে নিন। এরপর তাতে কুচি করা টমেটো দিয়ে ঘন সসের মতো না হওয়া পর্যন্ত রান্না করুন। এবার দিয়ে দিন লবণ, গোলমরিচ ও চিলি ফ্লেকস। আঁচ কমিয়ে ডিমগুলো মিশ্রণের উপর ঢেলে দিন। চামচ দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে। ডিম খুব বেশি শক্ত হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে নিন। উপরে ধনিয়াপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।

এইচএন

বিজ্ঞাপন