লিফটে ওঠার পর প্রথমে আপনি কোন কাজটি করেন? নিশ্চয়ই আপনার ফ্লোরের বোতাম চাপেন এবং তারপর খুব স্বাভাবিকভাবেই আয়নার দিকে তাকান, তাই না? হয়তো আপনি চুল ঠিক করেন, পোশাক দেখে নেন অথবা দরজা খোলার আগ পর্যন্ত কেবল নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু লিফটের আয়না যে শুধু শেষ মুহূর্তের এই চেহারা দেখে নেওয়ার জন্যই থাকে, তা কিন্তু নয়। এগুলোর বেশ কিছু ব্যবহারিক উদ্দেশ্য রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, লিফটে ঠিক কী কারণে আয়না থাকে-
ছোট লিফটকে বড় দেখায়
লিফটের ভেতরটা অনেক বেশি সংকীর্ণ মনে হতে পারে, বিশেষ করে যখন ভেতরে বেশ কয়েকজন লোক থাকে। আয়না কেবিনের প্রতিবিম্ব তৈরি করে এবং গভীরতার বিভ্রম সৃষ্টি করে, যার ফলে জায়গাটি আসলে যা তার চেয়ে বড় দেখায়। লিফটের আসল আকার পরিবর্তন হয় না, কিন্তু এটি আমাদের দৃষ্টির সীমা বদলে দেয়।
আটকে থাকার অনুভূতি কমায়
জানালাবিহীন একটি চলমান বাক্সের ভেতরে থাকা কারও কারও জন্য অস্বস্তিকর করে হতে পারে। লিফটে থাকা আয়না যাত্রীদের তাদের চারপাশের সাথে একটি চাক্ষুষ সংযোগ এবং মনোযোগ দেওয়ার মতো সুযোগ তৈরি করে দেয়। এটি আবদ্ধ পরিবেশকে কম সীমাবদ্ধ বলে মনে করাতে পারে।
পেছনে দেখতে সাহায্য করে
আয়না লিফটের ভেতরে থাকা যাত্রীদের পেছন দিকটাও দেখতে সাহায্য করতে পারে। যদি কেউ আপনার পেছনে দাঁড়িয়ে থাকে বা দরজার কাছের জায়গাটি ভিড় করে থাকে, তবে তার প্রতিফলন আপনি পেছনে না ঘুরেই ভালোভাবে দেখতে পারবেন। এটি একটি ব্যস্ত লিফটে ওঠা-নামা সহজ করে তুলতে পারে।
অপেক্ষাকে একঘেয়ে করে না
২০ সেকেন্ডের লিফট যাত্রার সময় করার মতো তেমন কিছু থাকে না। আয়না মানুষকে কিছুটা অন্যমনস্ক করে তোলে, তা সে নিজের চেহারা দেখে নেওয়া, চারপাশটা তাকানো, বা এক তলা থেকে আরেক তলায় যাওয়ার সময় শুধু নিজের প্রতিবিম্ব দেখাই হোক না কেন। এর ফলে ওই কয়েক সেকেন্ডকে আর নিষ্ফল বলে মনে হয় না।
চেহারা দেখে নেওয়া
মূল কারণ এটি না হলেও এই সুবিধাটি কিন্তু অগ্রাহ্য করা যায় না। লিফট থেকে নামার আগে চট করে নিজেকে দেখে নেওয়ার জন্য এর আয়নাগুলো একদম উপযুক্ত। আপনি আপনার নেকলেস সোজা করতে পারেন, চুল ঠিক করতে পারেন বা আপনার পোশাকটি ঠিকঠাক দেখাচ্ছে কিনা তা দেখে নিতে পারেন। নিজেকে অনেকটা পরিপাটি করে নিয়েই লিফট থেকে বের হতে পারেন।
এইচএন
