ভ্যাপসা গরমে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, এদিকে আপনার খুব প্রয়োজন এক টুকরো বরফের; ফ্রিজ ছাড়া কি বরফ জমানো সম্ভব? শুনতে একপ্রকার অসম্ভব মনে হলেও বিজ্ঞান ও প্রাচীন কিছু কৌশল কাজে লাগিয়ে সত্যি সত্যিই ফ্রিজ বা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ছাড়াই বরফ জমিয়ে ফেলা সম্ভব।
আধুনিক প্রযুক্তির এই যুগে ফ্রিজের ওপর আমাদের নিত্যদিনের নির্ভরশীলতা বাড়লেও, ঘরের সাধারণ কিছু উপাদান ব্যবহার করেই কয়েক ঘণ্টায় এই মুশকিল আহসান করা যেতে পারে।
প্রয়োজনীয় উপাদান : একটি বড় ধাতব পাত্র বা কেটলি; একটি ছোট পাত্র (যা বড় পাত্রের ভেতর আটসাঁট হয়ে বসে); প্রচুর পরিমাণে সাধারণ লবণ বা রক সল্ট (খাবার লবণ বা বিট লবণ) এবং পানি।
যেভাবে বানাবেন
১. প্রথমে একটি বড় পাত্রের তলায় কয়েক ইঞ্চি পুরু করে লবণ ছড়িয়ে দিন।
২. এবার ছোট পাত্রটির ভেতরে পানি ভরে সেটি বড় পাত্রের ঠিক মাঝখানে বসিয়ে দিন।
৩. ছোট পাত্রটির চারপাশ ঢেকে দেওয়ার জন্য লবণের সঙ্গে সামান্য পানির মিশ্রণ চারধারে ভালোভাবে ঢেলে দিন, যাতে ছোট পাত্রটির চারপাশে নোনা পানির একটি অত্যন্ত ঠান্ডা আবরণ তৈরি হয়।
৪. সম্পূর্ণ পাত্রটি একটি ভারী তোয়ালে, কাপড় বা থার্মোকল দিয়ে ঢেকে কোনো ঠান্ডা জায়গায় ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিন।
যেভাবে কাজ করে এই পদ্ধতি
পানির সঙ্গে লবণ মেশালে এর হিমাঙ্ক (ফ্রিজিং পয়েন্ট) শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এতে চারপাশে তৈরি হওয়া তীব্র ঠান্ডা পরিবেশ ছোট পাত্রে রাখা পানি থেকে সমস্ত তাপ দ্রুত শুষে নেয় এবং কয়েক ঘণ্টার মধ্যে ভেতরের পানি জমে বরফে পরিণত হয়।
বিদ্যুৎ বিভ্রাটের দিনে কিংবা ক্যাম্পিংয়ের মতো পরিস্থিতিতে প্রাচীন এই রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই বরফ বানিয়ে নেওয়া যায়।
বিআরইউ
