বিজ্ঞাপন

ডার্ক সার্কেল দূর করার উপায়

ডার্ক সার্কেল দূর করার উপায়

অ+
অ-

চোখের নিচে কালি এমন এক সমস্যা যা আপনার মুখের সৌন্দর্য অর্ধেক কমিয়ে দিতে পারে। বিভিন্ন কারণে দেখা দিতে পারে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালি। আমাদের জীবনযাপনের ধরনও এক্ষেত্রে দায়ী হতে পারে। চোখের নিচে কালি পড়া নিয়ে যদি দুশ্চিন্তা করতে থাকেন তবে তা সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। 

বিজ্ঞাপন

আপনি যদি ঘরোয়া উপায়ে যত্ন নেন তবে সহজেই চোখের নিচের কালি দূর করা সম্ভব হতে পারে। কিছুদিন সময় লাগলেও এটি উপশম হবে। ডার্ক সার্কেল হতে পারে শারীরিক নানা অসুস্থতার লক্ষণ। তাই ডার্ক সার্কেল দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে পারলে সবচেয়ে ভালো।

Dhaka Post

যেসব ডার্ক সার্কেল দেখা দিতে পারে

* অনিদ্রা কিংবা ঘুমের অভাব হলে

বিজ্ঞাপন

* অ্যালার্জির কারণে

* চোখের চারপাশে ফ্যাটি টিস্যুর পরিমাণ কমে গেলে

* চোখের চারপাশে ত্বক পাতলা হলে

বিজ্ঞাপন

* আয়রনের ঘাটতি থেকে অ্যানিমিয়া হলে

* থাইরয়েডজনিত কারণে

* রোদের কারণ

* বয়সের কারণে

* ধূমপান করলে।

চোখের নিচের কালি বা ডার্ক সার্কেল দূর করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন সামান্য সময় বের করে ঘরোয়া কয়েকটি উপাদানেই এই সমস্যা দূর করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়গুলো কী-

Dhaka Post

নারিকেল তেল ব্যবহার করুন

রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে নারিকেল তেল লাগিয়ে নিন। এতে আপনার চোখের চারপাশের ত্বক ময়েশ্চারাইজ হবে। পরদিন সকালে উঠে চোখ ভালোভাবে ধুয়ে নেবেন। এভাবে প্রতি রাতে নারিকেল তেল ব্যবহার করলে কয়েকদিন পরই দেখবেন আপনার চোখের নিচের কালি মিলিয়ে যেতে শুরু করেছে।

Dhaka Post

গোলাপজলের ব্যবহার

রূপচর্চার কাজে গোলাপজলের ব্যবহারের কথা সবারই জানা। এটি কিন্তু ডার্ক সার্কেল দূর করতেও সমান কার্যকরী। প্রথমে সামান্য গোলাপজল নিয়ে তাতে দুটি কটন প্যাড ভিজিয়ে নিন। এরপর সেই কটন প্যাড দুটি দুই চোখের উপর রেখে দিন। অন্তত পনের মিনিট এভাবে রাখুন। এভাবে টানা পনের দিন রেখে দিন। তাতে ডার্ক সার্কেল অনেকটাই কমে আসবে।

Dhaka Post

টি ব্যাগের ব্যবহার

বাড়িতে চা তৈরিতে টি ব্যাগ ব্যবহার করেন? তাহলে চা তৈরির পর ব্যাগটি ফেলে দেবেন না। বরং সেটি ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে টি ব্যাগটি বের করে চোখের উপরে রাখুন। দশ মিনিট পর চোখ পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এতে ডার্ক সার্কেল কমবে। সেইসঙ্গে কমবে চোখের ফোলাভাবও।

Dhaka Post

কাঁচা দুধের ব্যবহার

কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এরপর সেই দুধে কটন প্যাড ভিজিয়ে চোখের উপর রেখে দিন। এভাবে অন্তত মিনিট দশেক রেখে দেবেন। এভাবে প্রতিদিন করে অন্তত এক সপ্তাহ ব্যবহার করুন। এতে উপকার মিলবে।

Dhaka Post

শসার ব্যবহার

চোখের নিচের কালি দূর করার জন্য ব্যবহার করতে পারেন শসার টুকরা। সেজন্য প্রথমে শসা ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিন। এবার সেই টুকরাগুলো ফ্রিজে রাখুন কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে ফ্রিজ থেকে বের করে চোখের উপর দিয়ে রাখুন অন্তত পনের মিনিট। এটি চোখের নিচের কালি দূর করার জন্য খুব পরিচিত একটি ঘরোয়া পদ্ধতি। এভাবে পনের দিন ব্যবহার করলে উপকার পাবেন।