বিজ্ঞাপন

নারিকেলের বরফি তৈরির রেসিপি

নারিকেলের বরফি তৈরির রেসিপি

নারিকেলের তৈরি যেকোনো মিষ্টি খাবার মানেই স্বাদে অনন্য। নারিকেল দিয়ে নাড়ু, হালুয়া, পায়েশ, পিঠা আরও কত কী তৈরি করা হয়! নারিকেলের বরফিও একটি সুস্বাদু খাবার। মিষ্টি খেতে যারা পছন্দ করেন, তারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন নারিকেলের বরফি। এটি তৈরিতে কিন্তু খুব বেশি সময় কিংবা উপকরণ দরকার হয় না। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

নারিকেল বাটা ২ কাপ

ঘন দুধ ১ কাপ

সুজি ২ টেবিল চামচ

ঘি আধা কাপ

চিনি ১ কাপ

এলাচ গুঁড়া ২টি

বাদাম কুচি ১ টেবিল চামচ

কিশমিশ ১ টেবিল চামচ।

Dhaka Post

তৈরি করবেন যেভাবে

প্রথমে প্যান গরম করে তাতে ঘি দিয়ে দিন। ঘি গরম হলে তাতে সুজি দিয়ে ভেজে নিন। এরপর তাতে নারিকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। নারিকেল ভাজা হলে তাতে দুধ, চিনি, বাদাম কুচি, কিশমিশ দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে আঠালো হয়ে এলে এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন। এরপর প্লেটে ঘি মেখে তাতে ঢেলে ছড়িয়ে নিন। এরপর পছন্দসই আকারে কেটে তার উপরে কিশমিশ ও বাদাম দিয়ে পরিবেশন করুন। এই বরফি চাইলে কিছুদিন সংরক্ষণও করতে পারবেন।

বিজ্ঞাপন