বিজ্ঞাপন

প্রন ককটেল তৈরির রেসিপি

প্রন ককটেল তৈরির রেসিপি

চিংড়ি দিয়ে তৈরি পদ মানেই সহজ সময়ের কম খরচ। আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট কিছু তৈরি করতে চাইলে বেছে নিন চিংড়িকে। চিংড়ি দিয়ে তৈরি করা যায় অনেক পদের খাবার। স্বাদের ভিন্নতায় সবগুলোই সুস্বাদু। আজ চলুন জেনে নেওয়া যাক প্রন ককটেল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খোসা ছাড়ানো চিংড়ি -৬০০ গ্রাম(সেদ্ধ করা)

লেটুস- ১টি(কুচানো)

টমেটো সস- ১/৪ কাপ

ক্রিম- ১/৪ কাপ

লেবুর রস- ১ টেবিল চামচ

ওয়েস্টার সস- ১ চা চামচ

পেপার সস- ছড়িয়ে দেওয়ার জন্য

গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো

লবণ- স্বাদমতো।

Dhaka Post

তৈরি করবেন যেভাবে

টমেটো সস, ক্রিম, লেবুর রস, ওয়েস্টার সস ও পেপার সস একটি ছোট বাটিতে নিয়ে একসঙ্গে মেশান। পরিমাণমতো লবণ ও গোলমরিচ মিশিয়ে নিন। পরিবেশন করার গ্লাসে লেটুস কুচি সাজান। তার উপরে ককটেল সস ও প্রন সাজিয়ে পরিবেশন করুন।

বিজ্ঞাপন