• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

ভিন্ন স্বাদের বরফি
  1. লাইফস্টাইল

ভিন্ন স্বাদের বরফি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৪
অ+
অ-

দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। বিভিন্ন ডেজার্ট ও সালাদে ব্যবহার করা হয় এই বাদাম। পোলাও, বিরিয়ানিতেও দেয়া হয় স্বাদ ও সৌন্দর্য বাড়াতে। বলছি কাজু বাদামের কথা। শুকনো কাজু একমুঠো খেয়ে নিলে তা ছোটখাট নাস্তার কাজ করে, পেট ভরিয়ে রাখে দীর্ঘ সময়।

বিজ্ঞাপন

Dhaka Post

কাজুর উপকারিতা

কাজুতে আছে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন। এসব উপকারী উপাদান নানাভাবে আমাদের শরীরের উপকার করে। কাজু বাদামে প্রচুর ভিটামিন থাকায় চিকিৎসকেরা একে প্রকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডাকেন। নিয়মিত কাজু খেলে তা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে। সুন্দর হয় ত্বক ও চুল। কাজু দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু বরফি। রেসিপি জেনে নিন-

Dhaka Post

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

কাজুবাদাম- ২০০ গ্রাম
চিনি-১০০ গ্রাম
পানি- ১০০ মি.লি.
ঘি- ১ টেবিল চামচ 
এলাচ গুঁড়া- ১ চা চামচ।

Dhaka Post

যেভাবে তৈরি করবেন

কাজুবাদাম ভালোভাবে গুঁড়া করে নিন। একটি পরিষ্কার পাত্র চুলায় বসিয়ে তাতে পানি ও চিনি দিন। চিনি ও পানির মিশ্রণ ঘন হয়ে এলে আঙুলে নিয়ে দেখুন। চিকন তারের মতো হলে চুলা বন্ধ করে দিন। 

বিজ্ঞাপন

অন্য একটি পাত্রে প্রথমে ঘি দিতে হবে। এরপর তাতে কাজু বাদামের গুঁড়া ঢেলে দিন। মৃদু আঁচে কাজুর গুঁড়া ভাজুন মিনিট পাঁচেক। এবার তাতে এলাচ গুঁড়া দিন। এবার তাতে আগে থেকে তৈরি করে রাখা সিরা ঢেলে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে কড়াইয়ের গা ছেড়ে এলে চুলা বন্ধ করে দিন। 

একটি বড় থালা বা ট্রেতে ঘি মাখিয়ে তাতে বাদামের মিশ্রণ ঢেলে সমান করে দিন। এবার বরফি সেট হতে ঘণ্টাখানেক সময় দিন। শক্ত হয়ে এলে বরফির আকারে কেটে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু কাজুর বরফি।

এইচএন/এএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘুমের পরেও ক্লান্তি কাটে না যে কারণে

ঘুমের পরেও ক্লান্তি কাটে না যে কারণে

ইফতারে তরমুজ খান? জেনে নিন কী হয়

ইফতারে তরমুজ খান? জেনে নিন কী হয়

আপনাদের সম্পর্ক কি সুন্দর? মিলিয়ে নিন

আপনাদের সম্পর্ক কি সুন্দর? মিলিয়ে নিন

যেসব অভ্যাস আপনার মস্তিষ্কের ক্ষতি ডেকে আনে

যেসব অভ্যাস আপনার মস্তিষ্কের ক্ষতি ডেকে আনে