• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সাহিত্য

একুশে গ্রন্থমেলায় ইমরুল ইউসুফের দুই বই

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১০
অ+
অ-
একুশে গ্রন্থমেলায় ইমরুল ইউসুফের দুই বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক ইমরুল ইউসুফের দুটি বই। এর মধ্যে একটি অনুবই ‘ক্যাম্পাসাণুকাব্য’, অপরটি ‘শিশুদের কত বই: শত বই’।

বিজ্ঞাপন

‘ক্যাম্পাসাণুকাব্য’ ক্যাম্পাস বিষয়ক মজার মজার ১২৫টি ছড়ার সংকলন। পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশিত হয়েছে। প্রতিটি অণুকাব্যই পাঠকের সামনে মেলে ধরবে ঘটমান চিরচেনা দৃশ্য কিংবা খুলে দেবে ফেলে আসা স্মৃতির ঝাঁপি।

বইটির প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ। বইয়ের গায়ের দাম ২০০ টাকা হলেও বিক্রয় মূল্য ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার ২৯ নম্বর প্যাভিলিয়নে।

‘শিশুদের কত বই: শত বই’ বইটি প্রকাশ করেছে কিডজ কারাভান। শিশুতোষ শতাধিক বইয়ের আলোচনার সংকলন বইটি। লেখাগুলোর বেশিরভাগই প্রকাশিত হয়েছিল ২০০২-২০১৪ সময়কালে। বইয়ের আলোচনা গল্প বলার ঢঙে শিশুদের উপযোগী করে লেখার কারণে সে সময় লেখাগুলো পাঠকপ্রিয়তা পায়।

বিজ্ঞাপন

সেসব লেখার মধ্য থেকে শিশুতোষ বইয়ের আলোচনাগুলো লিপিবদ্ধ করা হয়েছে এ বইয়ে। পাঠকের সুবিধার্থে লেখকের নাম বর্ণানুক্রমিকভাবে সাজানোর পাশাপাশি মুদ্রিত হয়েছে বইয়ের নাম, ছবি ও প্রকাশনার তারিখ।

বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। বইয়ের গায়ের দাম ৪০০ টাকা হলেও বিক্রয় মূল্য ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলার শিশু চত্বরের ৯৪৩ নম্বর স্টলে।

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

একুশে বইমেলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন