বইমেলায় এম এম বাদশাহর নতুন বই ‘গোপন স্বপ্নের খোঁজে’

অমর একুশে বইমেলায় উন্মোচিত হয়েছে সাংবাদিক ও লেখক এম এম বাদশাহর তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে’। কিশোরদের স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার গল্প নিয়ে রচিত এই বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিজ্ঞাপন
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার (১৩ মার্চ) মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, কিশোরদের মানসিক বিকাশে অনুপ্রেরণামূলক গল্পের গুরুত্ব অপরিসীম। এই বইয়ে কিশোরদের সংশয়, স্বপ্ন ও তাদের মনের গোপন অনুভূতিগুলো চমৎকারভাবে ফুটে উঠেছে। এ ধরনের সাহিত্য কিশোরদের স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে সাহসী হতে অনুপ্রাণিত করবে।
বর্ষা দুপুর প্রকাশনী আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশক মাশফিক তন্ময় বলেন, কিশোরদের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণামূলক গল্পের বইয়ের বর্তমান চাহিদা মেটাতে ‘গোপন স্বপ্নের খোঁজে’ বিশেষ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রিয় সাহিত্যিক পলাশ মাহাবুব বলেন, কিশোরদের ভেতরের সম্ভাবনাকে চিনতে এবং সাহসের সঙ্গে এগিয়ে যেতে এই বইয়ের গল্পগুলো সহায়ক হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামান বলেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে কিশোরদের সঠিক দিকনির্দেশনা দিতে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লেখক এম এম বাদশাহ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বইটির প্রতিটি গল্পে কিশোরদের জীবনের বাস্তবতা, তাদের স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের সাহসিকতার কথা তুলে ধরার চেষ্টা করেছি।
সাংবাদিক নয়ন মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্নকে লুকিয়ে না রেখে সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে সাফল্যের পথ খুলে যায়—এটিই এই বইয়ের মূল বার্তা।
বিজ্ঞাপন
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম হাসান রুবেল, এআই বিশেষজ্ঞ মশিউর রহমান প্রান্ত, সাংবাদিক এফ এম বায়জিদ, ব্যাংকার প্রদীপ বিশ্বাস, শিশু শিল্পী প্রত্যয় এবং ‘শৈল্পিক স্বপ্ন’র প্রতিষ্ঠাতা নাজনীন খানমসহ অনেকে। বর্ষা দুপুর প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
এমএন